সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ১৪ বছর পেরিয়ে গেলেও অপরাধীদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতে দুই অজ্ঞাতপরিচয় পুরুষের ডিএনএ পাওয়া গেলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সংশ্লিষ্টতার ‘ক্লু’ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।